ভেজালবিরোধী অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর শিল্পোন্নত এলাকা। দেশের প্রায় সব জেলার মানুষ জীবিকার তাগিদে এখানে বসবাস করে। এই উপজেলায় একাধিক মুড়ির মিল ও শতাধিক হলুদ-মরিচ ভাঙনোর মিল রয়েছে। এই রমজান মাসে জনস্বাস্থ্যের কথা বিবেচনা না করে মুড়ি ধবধবে সাদা করা হচ্ছে। হলুদ ও মরিচেরও একই অবস্থা। মিলমালিকেরা রংমিশ্রিত হলুদ এবং ধান ও কাঠের কুঁড়ামিশ্রিত মরিচের গুঁড়া অনায়াসেই বাজারে বিক্রি করছেন।

পবিত্র রমজান মাসে বিএসটিআই ও ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ভেজালবিরোধী অভিযান বেড়ে গেছে। কিন্তু অদৃশ্য কারণে শ্রীপুরে ভেজালবিরোধী অভিযান হচ্ছে না। এতে এখানকার মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। আশা করি, এই অঞ্চলে শিগগিরই ভেজারবিরোধী অভিযান শুরু হবে।

সোলায়মান মোহাম্মদ

গাজীপুর।