ভেজালবিরোধী অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে কোরবানির ঈদ, সাধারণভাবেই বোঝা যায়, কোন কোন খাদ্যে ভেজাল দেওয়া হতে পারে। মসলা যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সেমাই, গুড় ইত্যাদি খাদ্যদ্রব্য সবাই কেনে এবং এগুলোতে প্রচুর পরিমাণ ভেজাল দেওয়া হয়। মরিচের গুঁড়ার সঙ্গে ইটের গুঁড়া মেশানো হয়। সাধারণত উন্নত কোম্পানিগুলো ছাড়া খোলাভাবে যেগুলো বিক্রয় করা হয়, সেগুলোতেই ভেজালের পরিমাণ বেশি হয়। যে সেমাইগুলো বাজারে বিক্রির জন্য আনা হয়, তার বেশির ভাগই অপরিষ্কার জায়গায় তৈরি করা হয়।  গরু মোটাতাজাকরণেও একই অবস্থা দেখা যায়। দুই মাসের মধ্যে মোটা বানানোর জন্য বেশি পরিমাণ ইউরিয়া, ভিটামিন, যা মানবশরীরের জন্য অনুপযোগী, তা প্রয়োগ করার প্রবণতা বেড়ে যায়। অনেক সময় দেখা যায় অল্প সময়ে বেশি মোটা করার কারণে গরু বাজারেই হার্ট অ্যাটাকে মারা যায়।

ঈদের আগে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করলে অবশ্যই ভেজাল কমবে বলে আশা করা যায়।

সাঈদ চৌধুরী, গাজীপুর।