ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে একটি রাস্তা খারাপ হলে অথবা ড্রেন বন্ধ হয়ে রাস্তা ডুবে গেলে বা টয়লেটের ময়লা পানি রাস্তায় পড়লেও কেউ যেন দেখার নেই। দায়িত্বরত মানুষদের এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তারা মুখস্থ কথার মতো বলে, কাজের টেন্ডার দিতে হবে, তার সর্বনিম্ন সময়ের মধ্যে কাজ করা হবে।
গত বর্ষাকালের পর থেকে তীব্র শীতের মধ্যেও বর্ষার আমেজ পাচ্ছে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার মানুষেরা,
সঙ্গে বোনাস হিসেবে দুর্গন্ধ তো আছেই। মাওনা-কালিয়াকৈর সড়ক প্রায় কোমরপানির নিচে।
তবে কি এভাবেই চলবে আরও অনেক দিন? সরকারের তহবিল থেকে অনুমোদন আসতে সময় লাগবে তা ধরেই নিলাম, কিন্তু প্রতি মাসে পৌরকর দিচ্ছে জনগণ, সেটা যাচ্ছে কোথায়! যদি পৌরকরে জনগণ কোনো সুফলই না পাবে, তবে তা দিয়ে কী হয়? যেখানে দ্রুত কাজ প্রয়োজন, সেখানে কাজ করে টাকা তোলার রীতি চালু করা হোক। মাওনা থেকে কালিয়াকৈর সড়ক। যাদের কারণে এসব সমস্যা সৃষ্টি হচ্ছে, তাদের জরিমানা করে সংস্কারের টাকার একাংশ তোলা যেতে পারে। কারণ, আইন ভঙ্গ করলে শাস্তি পেতেই হবে। এই জরিমানা তুলতে তাদের বিরুদ্ধে দেওয়ানি মামলাও করা যেতে পারে।
মোদ্দা কথা হলো, মানুষের ভোগান্তি কমাতে যা করা দরকার, তাই করতে হবে।
সাঈদ চৌধুরী, গাজীপুর।