প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি মিরপুর-পল্লবীর বাসিন্দারা সার্ভিস বিল পরিশোধে ভোগান্তির শিকার হচ্ছেন। এখানে অনেক ব্যাংকের শাখাতেই বিদ্যুৎ ও টেলিফোন বিল নেওয়া হচ্ছে না। জানা গেছে, ডেসকো ও বিটিসিএলের সঙ্গে ব্যাংকগুলোর বিল গ্রহণের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে ব্যাংকগুলো বিল নিতে পারছে না। যথা সময়ে বিল গ্রহণের চুক্তি নবায়ন না করা ডেসকো-বিটিসিএল কর্তৃপক্ষের অদক্ষতা ও দায়িত্বহীনতারই পরিচায়ক। তাদের এই অবহেলার কারণে আমরা ভুক্তভোগী হচ্ছি। অবিলম্বে এই সমস্যা নীরসন করা হোক।
মো. আলী হায়দার, ঢাকা।