ভয়ংকর বায়ুদূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রিকান্তরে বায়ুদূষণের যে চিত্র পাওয়া যায়, তাতে বাংলাদেশ ভয়ংকর বায়ুদূষণের কবলে পড়েছে। শিল্পকারখানা যদি মানুষের বাঁচার পরিবেশই ধ্বংস করে ফেলে, তবে সেই শিল্পকারখানা প্রতিষ্ঠা করে কী লাভ? আবার অর্থনৈতিক কর্মকাণ্ড ছাড়া মানুষ টিকেও থাকতে পারবে না। সেসব শিল্পকারখানা প্রতিষ্ঠার অনুমতি দেওয়া যায়, যেগুলোতে বায়ুদূষণ হবে না। অর্থনৈতিক উন্নতির নামে বায়ুদূষণমুক্ত শিল্পকারখানা দ্বারা ভয়ংকর এক পরিবেশের সৃষ্টি করা হচ্ছে। তাজা, নির্মল বায়ু আমরা বুক ভরে নিতে পারছি না।
তাই পরিবেশ রক্ষার ব্যাপারে সরকার ও জনগণকে আরও সচেতন হতে হবে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থনৈতিক কার্যক্রম কীভাবে আরও দূষণমুক্ত করা যায়, তার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে দেশের অধিক জনসংখ্যা বৃদ্ধি রোধ করাও জরুরি। সূক্ষ্মভাবে চিন্তা করলে বোঝা যাবে, জনসংখ্যা বৃদ্ধির কারণেই ভয়ংকর পরিবেশদূষণ হচ্ছে বাংলাদেশে।
দানা মিয়া, ময়মনসিংহ।