মধুবাগ-ওয়্যারলেস সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মগবাজার উড়ালসড়কের নির্মাণকাজ শুরু হওয়ার পর হাতিরঝিল থেকে অনেক গাড়িই মগবাজার মোড় দিয়ে না বেরিয়ে মধুবাগ-ওয়্যারলেস সড়ক ব্যবহার করা শুরু করে। এতে ওই সড়কে ট্রাফিকের তীব্র চাপ সৃষ্টি হয়। প্রতিদিন সন্ধ্যার সময় এই সড়কে যানজট থাকে। এটি ছিল পাড়ার একটি সড়ক, এত চাপ বহন করার ক্ষমতা তার নেই। ফলে কিছুদিনের মধ্যে রাস্তাটি ভেঙে যায়। এ বছর অতিরিক্ত বৃষ্টি হওয়ায় এ সড়কে এত বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে যে রিকশা বা ব্যাটারিচালিত অটোর পক্ষে এ সড়কে চলাচল করাই দায়।
এই দুর্ভোগ দূর করতে হলে এ সড়কে হাতিরঝিলের গাড়ি ঢোকা বন্ধ করতে হবে। টঙ্গী ডাইভারশন রোড ঠিকঠাক করা হয়েছে, ফলে হাতিরঝিলের গাড়িগুলো এখন সরাসরি মগবাজার দিয়েই বের হতে পারে। আর সড়কটি অবিলম্বে সংস্কার করতে হবে। এটি এত পুরোনো সড়ক যে বিদ্যমান কাঠামোর ওপর স্রেফ সাধারণ কার্পেটিং করা হলে তেমন কোনো কাজ হবে না, রাস্তাটি পুরোপুরি খুঁড়ে উন্নত মানের কার্পেটিং করতে হবে। তাহলে হয়তো সড়কটি দীর্ঘদিন টিকবে।
মৃত্তিকা সাহা, মধুবাগ, ঢাকা।