মধ্যবিত্ত সমাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিআইডিএসের গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, দেশে মধ্যবিত্তের সংখ্যা এখন সাড়ে তিন কোটি। সংস্থাটি বলেছে, দেশের ২০ দশমিক ৪৯ শতাংশ মধ্যবিত্ত পরিবারের স¯ন্তানেরা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছে, দেশের শতকরা ৩৩ শতাংশ মধ্যবিত্ত এখন ফ্ল্যাটের মালিক। তাদের তথ্যানুসারে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে, দেশের ৬১ শতাংশ মধ্যবিত্ত এখন বাসাবাড়িতে ইন্টারনেট ব্যবহার করছে।
উপর্যুক্ত চিত্রটি খুবই আশাজাগানিয়া সন্দেহ নেই। দেশের অর্থনীতির বিকাশের জন্যও এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সেই সঙ্গে আরেকটি কথা বলা দরকার, দেশে যেমন মধ্যবিত্তের সংখ্যা বেড়েছে, তেমনি বৈষম্যও বেড়েছে অনেক। বৈষম্যটা এখন আকাশ-পাতাল পর্যায়ে চলে গেছে। এই কথাটি গবেষণায় উঠে আসেনি।
গবেষণায় বলা হয়েছে, মধ্যবিত্তের সংখ্যা বাড়লে তা প্রবৃদ্ধিকে সংহত করবে। কিন্তু কথা হচ্ছে, শুধু প্রবৃদ্ধির পরিসংখ্যান নিয়ে মাতামাতি করাটা কাজের কিছু নয়। সেই প্রবৃদ্ধি সমতামুখী হচ্ছে কি না, সেটাও নিশ্চিত করা দরকার। একজন মানুষের ৬৪টি ফ্ল্যাট আছে, আর বাকি ৬৩ জনের একটিও নেই, এমন অবস্থায় গড় হিসাব করলে দেখা যাবে, সবারই একটি করে ফ্ল্যাট আছে। আমরা এমন ধারার প্রবৃদ্ধি চাই না। সবারই একটি করে ফ্ল্যাট থাকুক, সেটাই আমাদের কাম্য। কেউ নিজের স্কুলপড়ুয়া স¯ন্তানের জন্য মাসে ২০ হাজার টাকা খরচ করবে, আর কেউ ৫ হাজার টাকা খরচ করবে, সেটা আমরা চাই না। সবাই যদি মাসে গড়ে ১০ হাজার টাকা ব্যয় করার সÿমতা অর্জন করে, তাহলেই সেটা সমতামুখী হবে।
এডওয়ার্ড গৌতম, ঢাকা।