মনুষ্যত্ব হারিয়ে যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক মানুষের মনুষ্যত্বহীন কর্মকাণ্ডের কারণে বিশ্বাস করেই ফেলেছিলাম পৃথিবীতে মানবতা বলে কিছু নেই। নৃশংসভাবে শিশুদের ওপর নির্যাতন চালানো হচ্ছে, হত্যা করা হচ্ছে। কিন্তু আবার মানুষের কিছু কাজে বিশ্বাস ফিরে আসে। এ রকম একটি মানবতার খবর আমরা ২৫ আগস্ট প্রথম আলোয় দেখলাম।
একটি নবজাতক অসহায় অবস্থায় চট্টগ্রাম মেডিকেলের বারান্দায় পড়ে ছিল, কিন্তু চিকিৎসক ও সেবিকারা তাকে খুঁজে পেয়ে পরম যত্নে
লালন করছেন। শিশুটি শারীরিকভাবে ত্রুটি নিয়ে জন্ম নিয়েছিল বলে হয়তো কেউ ওকে ফেলে গিয়েছিল।
তাই সমাজের সবার কাছে অনুরোধ, আমরা সবার প্রতি এঁদের মতো কিছুটা হলেও মনুষ্যত্ববোধ দেখাই।
সিদ্দিকা ফেরদৌস
শিক্ষক, গাইবান্ধা।