মহাসড়কের বেহাল দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ও ঢাকা যাওয়ার প্রধান সড়ক চাঁপাইনবাবগঞ্জ-গোদাগাড়ী সড়ক। এটি মহাসড়ক। কিন্তু এ সড়কের অবস্থা করুণ।

প্রতিনিয়ত এ সড়ক দিয়ে বাস, ট্রাক, মাইক্রোবাস, অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল করে। আবার সোনামসজিদ স্থলবন্দরের সব মালামাল এখান দিয়েই আনা-নেওয়া করা হয়। সব মিলিয়ে এ সড়ক দিয়ে প্রতিদিন অন্তত ২০০-৩০০ যানবাহন চলাচল করে।

কিন্তু এর অবস্থা এতই বেহাল যে, ৪০ মিনিটের রাস্তা পেরোতে ১ ঘণ্টা ২০ মিনিট সময় লাগে। যাত্রীদের ভোগান্তি আর কষ্টের যেন শেষ নেই। প্রায় ৩০ কিলোমিটারের এ রাস্তায় ২৫ কিলোমিটারই ভাঙা, যার ওপর ইট বিছানো আছে।

এই সড়কটি দুর্ঘটনাপ্রবণ হয়ে দাঁড়িয়েছে। রোগী ও জনসাধারণের জন্য কষ্ট–ফাঁদ হয়ে গেছে। অত্র এলাকার জনসাধারণের দাবি, সড়কটি শিগগিরই মেরামত করা হোক।  

শামীম রেজা, চাঁপাইনবাবগঞ্জ।