মাছের অভয়ারণ্য চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশি মাছ অনেক পুষ্টিঘন। মলা ও ঢেলা মাছ খেলে অন্ধত্ব দূর করা যায়। এ ছাড়া শরীরের পুষ্টির চাহিদা ও আমিষের অভাব দূর করতে দেশি প্রজাতির মাছের বিকল্প নেই। দেশি অনেক প্রজাতির মাছ অনেক আগেই বিলীন হয়ে গেছে। এসব মাছ বিলীন হওয়ার অনেক কারণ রয়েছে। উল্লেখ করা যেতে পারে, অনাবৃষ্টি, মা-মাছ নিধন এবং জমিতে অবাধে কীটনাশক প্রয়োগের কারণে দেশি প্রজাতির মাছ ক্রমেই বিলীন হতে চলেছে।
একসময় হয়তো এসব মাছ আর দেখা যাবে না। তাই দেশি প্রজাতির মাছ সংরক্ষণে চাই প্রয়োজনীয় উদ্যোগ। শুকনো মৌসুমে নদী-নালা-খাল-বিল সেচা যাবে না, অবাধে মা-মাছ নিধন করা যাবে না। ফসলি জমিতে অবাধে কীটনাশকের প্রয়োগ বন্ধ করে ডিমওয়ালা মা-মাছের পানিতে বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। দেশি প্রজাতির মাছ সংরক্ষণে আমাদের সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে, মাছের অভয়ারণ্য গড়ে তুলতে হবে। দেশি প্রজাতির মাছ সংরক্ষণে চাই প্রয়োজনীয় উদ্যোগ।
মকবুল হোসেন, মাহিগঞ্জ, রংপুর।