প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাতৃদুগ্ধ, যার উপকারিতার বিকল্প খাদ্য এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি। কিন্তু বর্তমান সমাজে কর্মব্যস্ততা ও কিছু কিছু মায়ের অজ্ঞতার কারণে অধিকাংশ শিশুই মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে। ফলে অনেক শিশুই পরবর্তীকালে বিভিন্ন সমস্যায় ভুগছে। আর এই সমস্যার মূল
কারণ হলো, বিকল্প শিশুখাদ্য প্রস্তুতকারক কোম্পানির দাপট।
এসব কোম্পানি নজরকাড়া প্যাকেটে কৌটার দুধ বাজারজাত করছে। আর এই কৌটার দুধ কিনে অনেক মা-বাবাই শিশুকে খাওয়াচ্ছেন। যার ফলে শিশুরা অপুষ্টিতে ভোগে। আবার অনেক শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়। তাই শিশুকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে এবং শিশুর জ্ঞান বিকাশে জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। এ জন্য আমাদের সচেতন হতে হবে।
মো. মানিক উল্লাহ
সিরাজগঞ্জ।