মাদকাসক্তির চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন মাদকাসক্তকে বাসা থেকে চোখ বেঁধে চিকিৎসার নামে ধরে নিয়ে যাওয়া, তারপর তথাকথিত চিকিৎসাকেন্দ্রে নিয়ে শারীরিক নির্যাতন, মাথার চুল কেটে দেওয়া, গামছা পরিয়ে এককাপড়ে রাখা, মেঝের মধ্যে গাদাগাদি করে আরও কয়েক ডজন রোগীর সঙ্গে শুইয়ে রাখা, ওষুধ চাইলে অ্যাংকর ডাল আটায় মুড়িয়ে খেতে দেওয়া—এগুলো কি মাদকাসক্তির চিকিৎসা?
হাসপাতাল নামধারী অনেক প্রতিষ্ঠানেই এমন চিকিৎসা হয়। এগুলোর সরকারি অনুমোদন নেই, তারপরও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নাকের ডগায় এই প্রতিষ্ঠানগুলো চিকিৎসার নামে বছরের পর বছর বাণিজ্য এবং রোগীকে নির্যাতন করে যাচ্ছে। আবার কিছু কিছু প্রতিষ্ঠান বিভিন্নভাবে সরকারি অনুমোদন নিয়ে এই কাজ চালিয়ে যাচ্ছে। এরা রোগীদের জিম্মি করে তাদের কাছ থেকে প্রচুর টাকা আদায় করে।
রোগীদের বিভিন্ন কৌশলে আটকে রাখার জন্য অভিভাবকের সঙ্গে ছলচাতুরী করে, রোগীর ওপর চালায় নির্যাতন। সরকারের সংশ্লিষ্ট বিভাগ এটা জানলেও অসাধু কর্মকর্তাদের কল্যাণে তারা টের পেয়ে যাচ্ছে।
ডা. জসীম চৌধুরী
মাদকাসক্তি বিশেষজ্ঞ, ঢাকা।