মাননীয় শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন পত্রিকা ও গণমাধ্যমের মাধ্যমে অবগত হচ্ছি যে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরিবর্তন করা হয়েছে এবং তা বাস্তবায়নও করা হবে। একবারের বেশি কোনো ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না। এটা ভালো উদ্যোগ, কিন্তু এর থেকে ভালো হতো যদি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একসঙ্গে নেওয়া হতো, আর কেউ একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে না পারতেন।
তাহলে অনেক ছাত্রছাত্রী তাঁদের পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। একজন ছাত্র/ছাত্রী একের অধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলে দেখা যায়, তাঁদের অনেকেই একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান, কিন্তু স্বাভাবিকভাবেই তাঁরা ভর্তি হন মাত্র একটি বিশ্ববিদ্যালয়ে। ফলে তাঁদের আসন ফাঁকা হয়ে যায়।
একাধিকবার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হলে কোনো ক্ষতি হবে না। তাঁরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েটে ভর্তি হতে চান, তাহলে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট থেকে ফরম উত্তোলন করতে পারবেন। দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকাটা তেমন একটা সমস্যা নয়।
আমি সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্র। একজন ছাত্র হিসেবে আমিও এ ভর্তি পরীক্ষার পর্বটা শেষ করে এসেছি। ছাত্র হিসেবে ভর্তি পরীক্ষা কতটা যন্ত্রণা বা কষ্টদায়ক, তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝতে পারবেন না। তাই এ কষ্ট লাঘবের জন্য সব বিশ্ববিদ্যালয়ে একদিনে পরীক্ষা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।
রুকুনুজ্জামান রুকোন
সরকারি তিতুমীর কলেজ।