মানবাধিকার কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশে মানবাধিকার রক্ষার প্রাতিষ্ঠানিক পথচলা শুরু হয় ২০০৯ সালের ১৪ জুলাই থেকে। সেদিন বাংলাদেশের মহান সংসদে ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯’ পাস হয়। এরপর পেরিয়ে গেছে সাতটি বছর।
জাতীয় মানবাধিকার কমিশন কি শক্ত অবস্থানে দাঁড়াতে পেরেছে? অধিকারহীনতার বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশনের অগ্রগতি কতটুকু? সাত বছর পেরিয়ে এ দেশের মানবাধিকার কমিশন কেমন আছে?
কমিশনের ওয়েবসাইট ঘেঁটে দেখা যায়, রাষ্ট্রপতি নিয়োগকৃত সাতজন কমিশনার আর সর্বসাকল্যে ১৭ জন কর্মকর্তা মিলে কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাঝে তিনজন প্রেষণে সরকারি কর্মকর্তা। বাদবাকি ১৪ জন কর্মকর্তা কমিশনের নিয়োগকৃত। ফলে জনবলসংকট কমিশনের কাজের পথে অন্যতম প্রধান অন্তরায়। একটি স্বতন্ত্র ও স্বাধীন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করলেও কমিশনের নেই নিজস্ব ভবন।
ঢাকার মগবাজারে ভাড়া বাসায় কার্যক্রম চলেছে। এ ছাড়া কমিশনের দুটি জেলা কার্যালয়েরও একই দুরবস্থা। পার্বত্য জেলা রাঙামাটি ও দক্ষিণবঙ্গের খুলনা শহরে ভাড়া বাসায় সবে কার্যক্রম শুরু করেছে কার্যালয় দুটি।
কমিশনের এই দাপ্তরিক অবস্থা দেখেই বোঝা যায়, তার কার্যক্রম কেমন হতে পারে। আমাদের রাষ্ট্র যে নাগরিকের মানবাধিকার নিয়ে চিন্তিত নয়, তা কমিশনের অবস্থা দেখেই বোঝা যায়।
মো. ফরহাদ
ঢাকা।