প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের দেশে জ্যোতির্বিজ্ঞান-চর্চা তেমন হয় না। শখের বশে কেউ কেউ আকাশ পর্যবেক্ষণ করেন। আকাশ রহস্যময়। তরুণেরা যদি আকাশ সম্বন্ধে আগ্রহী হয়ে ওঠেন, তবে তাঁরা আর অযথা ঘোরাঘুরি করে সময় নষ্ট না করে জ্ঞান অর্জনে মনোনিবেশ করবেন। তাঁরা জ্ঞানী হয়ে উঠবেন আকাশের চন্দ্র-সূর্য-গ্রহ-তারা দেখে। তাঁদের অন্তর সংকীর্ণতার গণ্ডি পেরিয়ে বিশালতার দিকে ধাবিত হবে।
তাই চন্দ্র-সূর্য-গ্রহ-তারা পর্যবেক্ষণের জন্য প্রতি জেলায় একটি করে মানমন্দির নির্মাণের জন্য সরকারকে আহ্বান করছি। এতে দেশে একরকমের বিনোদনের সুযোগ সৃষ্টি হবে। এ ছাড়া শহরের কেন্দ্রস্থলে মানমন্দির নির্মিত হলে শহরের সৌন্দর্যও বাড়বে। মানুষের জ্ঞানের জগৎ বড় করতে এর বিকল্প নেই। সবল রাষ্ট্র গঠনে এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আশা করি, সরকার বিষয়টি ভেবে দেখবে।
মোহাম্মদ আলী, ময়মনসিংহ।