মানসিক চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে মানসিক রোগের চিকিৎসক নেই। সরকার মানসিক রোগীদের চিকিৎসার গুরুত্বের কথা চিন্তা করে ২০১৫ সালের এপ্রিল মাসে হাসপাতালে একজন মানসিক রোগ বিশেষজ্ঞকে নিয়োগ দিলেও এক সপ্তাহের মধ্যে তাঁকে সরিয়ে দেওয়া হয়। এরপর দুই বছর ধরে এখানে মানসিক রোগের বিশেষজ্ঞ চিকিৎসক নেই।

মানসিক রোগীরা যথাযথ চিকিৎসা না পেলে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ১৮ বছরের কম বয়সীদের মধ্যে শতকরা ১৮ জন এবং ১৮ বছরের অধিক বয়সী ব্যক্তিদের মধ্যে শতকরা ১৬ জন কোনো না কোনোভাবে মানসিক রোগে আক্রান্ত। এ সংখ্যা বাংলাদেশে আরও বেশি হতে পারে বলে মনে করেন অভিজ্ঞ চিকিৎসকেরা।

বাংলাদেশে ১৬ কোটি মানুষের জন্য মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক এমনিতেই খুব কম। এ অবস্থায় দেশে মানসিক চিকিৎসার অবস্থা যে কী, তা বলাই বাহুল্য। সুস্থ, স্বাভাবিক প্রজন্ম গড়ে তোলার পথে এটা বড় ধরনের প্রতিবন্ধক।

বাবুল মিয়া মাহমুদ

কক্সবাজার।