মানসিকতার পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনেই সমস্যার সমাধান হবে না, দরকার মানসিকতার উন্নয়ন। তাহলেই দেশে শান্তি ফিরে আসবে। এখন না হয় আওয়ামী লীগ সংলাপ বা সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করে নির্বাচন দিল এবং সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করল, তখন কি আওয়ামী লীগ তাদের মেনে নেবে?
অথবা আওয়ামী লীগ পুনরায় জয়লাভ করল, তাহলে বিএনপিই যে এই জয় মেনে নেবে, তারই বা কী গ্যারান্টি আছে? বাংলাদেশে এ ধরনের রাজনৈতিক সংস্কৃতি নেই, যে দল জিতবে, পরাজিত দল তাকে অভিনন্দন জানাবে এবং সরকার গঠন করলে দেশের জন্য সহযোগিতার আশ্বাস দেবে।
এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হতে পারে এ রকম: যে পক্ষই ক্ষমতায় যাবে, সংবিধান অনুসারে তাদের মেয়াদ পূর্ণ করার সুযোগ দিতে হবে। যদি তারা সেই সুযোগের অপব্যবহার করে কোনো রকম দেশবিরোধী কাজ করে, বিরোধী পক্ষের কাজ হবে এ ব্যাপারে জনমত তৈরি করা।
মিলন সরকার, ঢাকা।