মানহীন ওষুধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধ প্রস্তুতকারী দেশের মধ্যে বাংলাদেশের স্থান অনেক ওপরে। বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে আমাদের ওষুধ কোম্পানিগুলো সুনাম অর্জন করছে। মানুষ সুস্থ হওয়ার জন্য ওষুধ খায়। কিন্তু তা সত্ত্বেও দেশে এখনো নিম্নমানের ওষুধ উৎপাদিত হচ্ছে। এতে যেমন আমাদের দেশের মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন, তেমনি এ কারণে বিদেশে ওষুধ রপ্তানি ব্যাহত হতে পারে। এটা বাংলাদেশের জন্য বিরাট ক্ষতির কারণ হবে। বাংলাদেশের জনগণ সঠিক চিকিৎসা পেলেও নিম্নমানের ওষুধের কারণে রোগমুক্ত হতে পারে না। নিম্নমানের ওষুধ তৈরির বিরুদ্ধে সোচ্চার হওয়া এখন সময়ের দাবি। ভেজাল ও নিম্নমানের ওষুধ খেয়ে একবার অনেক শিশু মারা গিয়েছিল। তাই বিষয়টি মাথায় রেখে নিম্নমানের ওষুধ উৎপাদনের রাশ টেনে ধরতে হবে।
মো. আজিনুর রহমান, নীলফামারী।