প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য মানিকগঞ্জ বিভিন্ন দিক দিয়ে গুরুত্বপূর্ণ। একসময় ঢাকা-আরিচা সড়কটি ছিল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা। যমুনা সেতু হওয়ার পর এই সড়কের গুরুত্ব কমে গেছে। তারপরও অনেকে ঢাকা থেকে পাটুরিয়া–দৌলতদিয়া হয়ে উত্তরাঞ্চলে যাতায়াত করছেন।
মানিকগঞ্জে সম্প্রতি শিল্প–কলকারখানা হচ্ছে। এসব কারখানার উৎপাদিত পণ্য ঢাকায় নেওয়ার জন্য রেল যোগাযোগ থাকা দরকার। ঢাকা থেকে সাভার ইপিজেড হয়ে মানিকগঞ্জ পাটুরিয়া পর্যন্ত একটি রেললাইন স্থাপন করা হলে সহজেই ঢাকায় পণ্য নেওয়া যাবে, আবার এখানকার মানুষ বাড়ি থেকে ঢাকায় অফিসও করতে পারবে। এই রেললাইন হলে ডিইপিজেডের পণ্য সহজেই মালগাড়িতে চট্টগ্রাম পর্যন্ত নেওয়া সম্ভব হবে। এতে খরচ ও সময় দুটোই কমে আসবে। আশা করি, সরকার বিষয়টি ভেবে দেখবে
এম এ আওয়াল
মানিকগঞ্জ।