মানুষের লজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ​ই হিংসার আগুন নিভবে কবে?
এ​ই হিংসার আগুন নিভবে কবে?

ইদানীং নিজেকে মানুষ ভাবতে খুব লজ্জা লাগে। মানুষ মানুষের বিরুদ্ধে, স্বজাতির বিরুদ্ধে এত হিংসাত্মক হয় কীভাবে! অন্য কোনো প্রাণী তো স্বজাতির কাউকে হত্যার জন্য এত কসরত করে না। রাজনীতির নামে নিরীহ মানুষদের পিটিয়ে, বোমা মেরে, আগুনে পুড়িয়ে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মানুষের এমন করুণ মৃত্যুর দায় আমরা এড়াতে পারি না।
রাজনৈতিক নেতাদের বলি, একে অপরের বিরুদ্ধে হিংসার যে আগুন জ্বেলেছেন, এভাবে চলতে থাকলে একদিন আপনারাও জ্বলবেন। বন্ধ করুন এই হিংসাত্মক নোংরা রাজনীতি।

মো. বাশিরুল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।