মালয়েশিয়ার ভিসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা থাকলে মানুষ ঘটিমাটি বিক্রি ও ধার করে বিদেশে যেত না। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমেই বাড়ছে।
কিন্তু বৈধ পথে বিদেশে যাওয়া সীমিত হওয়ায় অবৈধ পথ প্রশস্ত হয়েছে। তার পরও সরকারের নিয়মনীতি মেনে প্রফেশনাল ভিসায় মালয়েশিয়ায় লোক পাঠাতে গিয়ে অনেকেই বর্ণনাতীত সমস্যায় পড়েছেন।
গত ১৮ ফেব্রুয়ারি ১৮ লাখ শ্রমিক নেওয়ার ঘোষণা দেওয়ার পরদিনই বিদেশি কর্মী নিয়োগ স্থগিতের ঘোষণা দেয় মালয়েশীয় সরকার। এর সঙ্গে প্রফেশনাল ভিসার জন্য জমা দেওয়া পাসপোর্টের ভিসা স্ট্যাম্পিংও বন্ধ হয়ে যায়। প্রায় ১৬ হাজার পাসপোর্ট হাইকমিশন থেকে ফেরত দেওয়া হয়েছে।
তা ছাড়া, পাইপলাইনেও অনেক ভিসা আবেদন ছিল। তার আগে অনেক ভিসা-প্রত্যাশী মানুষ এজেন্সির চাপে দুই-তিন লাখ টাকা জমা দিয়েছে, ফলে তাদের এখন নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। প্রতিদিনই বাগ্বিতণ্ডা চলছে।
এ অবস্থায় সরকার যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, তাহলে বিদেশে যাওয়া বন্ধ হয়ে যাবে। দেশে বেকারত্বের চাপ আরও বাড়বে।
মো. আলম সরকার, দেবীদ্বার, কুমিল্লা।