প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিসহ পানি উন্নয়ন বোর্ডের দিনাজপুর অঞ্চলের পেনশনভুক্ত কয়েকজন কর্মচারীকে গত মার্চ থেকে পেনশন দেওয়া হচ্ছে না। নানা কথা বলে কর্মকর্তারা আমাদের হয়রানির মধ্যে রাখছেন। জীবনের শেষ বেলায় অত্যন্ত অসহায় অবস্থায় আমরা দিন অতিবাহিত করছি, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এ জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের মনে কোনো সহানুভূতির উদয় হয় না। পবিত্র রমজান মাস চলছে, বাজারে জিনিসপত্রের অগ্নিমূল্য। এ অবস্থায় পেনশনের টাকা পাওয়াটা খুব জরুরি। আশা করি, কর্তৃপক্ষ আমাদের প্রতি সদয় আচরণ করবে।
এ এস এম আবদুস সালাম
দিনাজপুর।