মুক্তিযোদ্ধা তালিকাভুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ মার্চ সারা দেশে একযোগে শুরু হচ্ছে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির আবেদন ও অন্তর্ভুক্ত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম। লক্ষ রাখতে হবে, কোনো ব্যক্তি যেন ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত না হতে পারেন।
কারণ, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। কিছু সুযোগসন্ধানী ব্যক্তি অসৎ উপায়ে মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহ করে সরকারের কাছ থেকে ভাতা ও বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন। এমনকি সরকারি প্রতিষ্ঠানের উচ্চপদে চাকরিরত অবস্থায়ও কেউ কেউ ক্ষমতার অপব্যবহার করে মুক্তিযোদ্ধার ভুয়া সনদ সংগ্রহ করেছেন, যা প্রকৃত মুক্তিযোদ্ধাদের অপমান ও অবমাননার শামিল।
আমরা চাই, আর যাতে কেউ এ ধরনের ঘৃণ্য কাজ করতে সাহস না পায়। এ ধরনের অপকর্ম রোধের একমাত্র উপায় হচ্ছে প্রতিটি থানা, জেলা ও উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা কমান্ডারদের নিয়ে আলাদা আলাদা কমিটি গঠন করে মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করা।
আশা করি, সরকার এদিকে দৃষ্টি দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শনের ব্যবস্থা নেবে।
মিলন সরকার, বারিধারা, ঢাকা।