মুক্তিযোদ্ধা ভাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন ধরে মুক্তিযোদ্ধাদের ভাতা ৫ হাজার থেকে ১০ হাজার টাকা বৃদ্ধি করা হচ্ছে বলে শোনা গেছে। মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় ৬৫ বছরের অধিক বয়সী মুক্তিযোদ্ধাদের ভাতা ১০ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাবও রয়েছে।

আগামী জুলাই ২০১৫ সাল থেকে সরকারের কয়েক লাখ কর্মচারীর বেতন প্রায় দ্বিগুণ হারে বৃদ্ধি হচ্ছে। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। স্বাধীনতার সপক্ষের সরকারের সময়ে স্বল্পসংখ্যক অসচ্ছল মুক্তিযোদ্ধার ভাতা যদি বৃদ্ধি না করা হয়, তাহলে সেটা হবে বড়ই অমানবিক ও দুঃখজনক। কাজেই জুলাই ২০১৫ থেকে সব মুক্তিযোদ্ধার ভাতা সমহারে অর্থাৎ ১০ হাজার টাকা এবং দুই ঈদে সমপরিমাণ বোনাস প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য সদাশয় সরকারের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
মো. নুরুন নবী
মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম।