মুক্তিযোদ্ধা ভাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ জুনের প্রথম আলোয় ‘মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়ল’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়েছে। ১৯৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা হিসেবে এ খবরে খুশিই হয়েছিলাম। কিন্তু জানা গেল, ৬৫ বছর বয়সের মুক্তিযোদ্ধাদের জুলাই ২০১৫ থেকে ১০ হাজার টাকা এবং তার চেয়ে কম বয়সের মুক্তিযোদ্ধাদের ৫ হাজার টাকা করে মাসিক ভাতা প্রদান করা হবে।
মুক্তিযোদ্ধারা সবাই জীবন বাজি রেখে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিলেন। কিন্তু সেই সৈনিকদের মধ্যে কেন এমন বিভাজন সৃষ্টি করা হলো, তা আমাদের বোধগম্য নয়। মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো হবে, এটা ভালো কথা। কিন্তু সবার ভাতাই সমহারে বাড়ানো উচিত। আশা করি, সরকার আমাদের দাবির প্রতি নজর দেবে।
সুধীর চন্দ্র রায়, ঢাকা।