মুক্তিযোদ্ধার স্ত্রীর আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মানুষ এভা​েবই বিজয় উদ্‌যাপন করেছে
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মানুষ এভা​েবই বিজয় উদ্‌যাপন করেছে

স্বাধীনতার পর ৪৪টা ডিসেম্বর চোখের পানিতে বিদায় নিল। এভাবে এক ডিসেম্বরে বিদায় নিয়ে চলে গেলেন আমার স্বামী লক্ষ্মীপুরের ১৮ কুশাখালী ইউনিয়নের ফরাশগঞ্জ গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ডা. মোমতাজ উদ্দিন আহমেদ। কিন্তু বেঁচে থাকতে তিনি গেজেটভুক্ত হননি।
আর্থিকভাবে অসচ্ছল ভাতা ও রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ– সুবিধা দানে বর্তমান সরকারের অবদান কম নয়। অথচ স্বাধীনতার ৪৫তম ডিসেম্বর সামনে এলেও আমার স্বামীর নাম মুক্তিযোদ্ধার গেজেটে অন্তর্ভুক্ত হয়নি। তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য প্রায় বছর তিনেক আগে আমি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে একটি আবেদন (জিডি নম্বর ২০০৬৫) করলেও এখনো তাঁর নাম গেজেটভুক্ত হয়নি।
তাঁর মৃত্যুর পর বিভিন্ন পত্রপত্রিকা এবং টিভি চ্যানেলে তঁাকে নিয়ে একাধিক প্রতিবেদন প্রচারিত হয়েছিল।
আমাদের সাত সন্তানের সবাই উচ্চ শিক্ষিত হয়েছে। তাঁদের বাবার স্বীকৃতি না থাকার কারণে তারা প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে খাস জমিতে বসবাস করছি বলে স্থানীয় প্রভাবশালীরা নিত্য উচ্ছেদের হুমকি দিচ্ছে। আশা করি, আমার স্বামীর নাম শিগগির মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হবে।
মোসাম্মত ফাতেমা বেগম, লক্ষ্মীপুর।