মুক্তিযোদ্ধা সনদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রলেখকের বাবা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, তাঁর সঙ্গে আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি হয়েছেন। আমার মা কবি, সাহিত্যিক ও বুদ্ধিজীবী শহীদ সাংবাদিক সেলিনা পারভীন মুক্তিযুদ্ধের শেষভাগে আলবদর বাহিনীর হাতে নিহত হন। তাঁর নামও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে।

১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমার বাবা মরহুম জাহাঙ্গীর খন্ডলী ফেনী জেলায় ১/২ নম্বর সেক্টরে সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিলেন। স্বাধীনতাযুদ্ধে অসামান্য ভূমিকা রেখে এবং ফেনী জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও তিনি কখনো সুবিধা নেননি।

১৯৭৫ সালের ট্র্যাজেডির পর আমার বাবা বারবার নির্যাতনের শিকার হয়ে অযত্নে-অবহেলায় ১৯৯১ সালে মৃত্যুবরণ করেন। পরবর্তী সময়ে আমি মুক্তিযোদ্ধা বাবার স্বীকৃতি লাভের জন্য বহু চেষ্টা করেও সফল হইনি। স্বাধীনতাবিরোধী ও তার দোসরদের ষড়যন্ত্রের কারণে স্বাধীনতাযুদ্ধের ৪৪ বছর পরেও আমি বাবার নাম মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গেজেটে তালিকাভুক্ত করতে পারিনি, তাঁর সনদও পাইনি। চারদলীয় জোট সরকারের আমলে আমার বাবার নাম বাদ দিয়ে খসড়া তালিকা প্রণয়নের জন্য ষড়যন্ত্র হয়েছে।

আজ বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার ক্ষমতায়, বিভিন্ন স্তরে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম তালিকাভুক্ত হচ্ছে। এখনো কি আমার বাবাসহ আরও অনেক বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধার নাম নিবন্ধিত হবে না?

রোকেয়া আক্তার

পরশুরাম, ফেনী।