মুঠোফোনে ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তির কল্যাণে প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের সংখ্যা। এই ফোনগুলো এখন ব্যবহার করতে পারছে একদম ছোটরাও। এমনকি স্কুলের ক্লাসেও অনেকে ব্যবহার করে এই অ্যান্ড্রয়েড ফোন। একই সঙ্গে মুঠোফোনের ক্যামেরার যত্রতত্র ব্যবহার বেড়েই চলছে। খুব সাধারণভাবে যদি খেয়াল করে থাকেন তবে দেখবেন, ফেসবুকে আপনার খুব কাছেরই কেউ হয়তো একটি মেয়ের ছবি আপলোড দিয়ে লিখে দিচ্ছে মেয়েটি আপনার বন্ধু বা বোন! আশ্চর্যজনক হলেও এ কাজগুলো খুব কাছের মানুষই করে যাচ্ছে! এমনকি কেউ কেউ ছেলে বা মেয়ের ছবি দিয়ে বলছে, একে কী আপনার জীবনসঙ্গী হিসেবে পছন্দ হয়!
এগুলোর বাইরেও অপরাধ হচ্ছে। একই ক্লাসের ছাত্রীদের ছবি তুলছে অনেক ছেলেই, সেটা দিয়ে তার সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। এর সঙ্গে তো অন্যের ছবি জুড়ে দিয়ে নতুন ছবি নির্মাণের মতো অপরাধও বাড়ছেই!
মুঠোফোনের ক্যামেরার ব্যবহার নিয়ে গুরুত্বসহকারে ভাবার সময় হয়েছে। ছোট্ট একটি ক্যামেরার অপব্যবহারের কারণে যদি সমাজে বিরূপ প্রতিক্রিয়া বাড়তেই থাকে, তবে এর দায় আমাদেরই নিতে হবে। আপনার সন্তান কোথায় কী করছে, তার খবর যেমন বাবা-মাকে নিতে
হবে, তেমনি আপনার সন্তান অ্যান্ড্রয়েড ফোনে কী করছে, তার খবরও নিন। একটি ছোট্ট ক্যামেরা নষ্ট করে দিতে পারে অনেকগুলো জীবন।
সাঈদ চৌধুরী, গাজীপুর।