প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদনি রাত, ঘটনাচক্রে বসন্তের এক পূর্ণিমা রাতে জ্যোৎস্নার সৌন্দর্য ভোলার মেঘনা নদী অবলোকনের সৌভাগ্য হয়েছিল একবার। সেদিন নদীর তীরে মৃদুমন্দ বাতাসে নদীর শান্ত জলের পরশ হৃদয়ে এক অনন্য পুলক জাগিয়ে তোলে। আর নদীর দুই পারে যে বিস্তীর্ণ চরাচর দেখেছিলাম, তা সেই সৌন্দর্যকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। কিন্তু সেই চরাচর এখন ভাঙনের কবলে পড়েছে।
সরকার নদীভাঙন রোধে নানা পদক্ষেপ নেয়। কিন্তু দুর্নীতির কারণে সেসব প্রকল্প তেমন একটা কার্যকর হয় না। ফলে নদীভাঙন রোধের মতো অতি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে সরকারকে কঠোর হতে হবে।
আনোয়ার হোসেন বাবুল
ভোলা।