দেশে উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। কিন্তু ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের খবর বেরিয়েছে। খোদ র্যাব জানিয়েছে, এ চক্রের ২৫টি গ্রুপ রয়েছে। গ্রুপে সাধারণ ছাত্র, ছাত্রনেতা, শিক্ষক, কর্মচারী, ব্যাংক কর্মকর্তা, উকিলসহ কোচিং সেন্টারও জড়িত।
কিছুদিন পরেই সারা দেশে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা শুরু হবে। এখানে টাকার খেলা বিশ্ববিদ্যালয়ের ভর্তির চেয়ে কয়েক গুণ বেশি হবে বিধায় জালিয়াতি চক্রগুলো বেপরোয়া হয়ে উঠবে। ধারণা করা যায়, প্রশ্নপত্র ফাঁসে তারা মরণ কামড় দেবে। মেডিকেলের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মতো প্রশ্নপত্রের সেট না থাকায় জালিয়াতি চক্রগুলো পরীক্ষা শুরু হওয়ার আগের রাতে বা তারও আগে প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টা করবে ও চুক্তিবদ্ধ পরীক্ষার্থীদের সহায়তা করবে।
তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কারও হাত গলে যেন প্রশ্নপত্র বাইরে চলে না আসে, সে ব্যাপারে আপনারা কঠোর ও সতর্ক হোন। প্রয়োজনে র্যাব, পুলিশ ও গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে।
আমরা একটি স্বচ্ছ মেডিকেল ভর্তি পরীক্ষার ব্যাপারে আশাবাদী, যার মাধ্যমে প্রকৃত মেধাবীরা ভর্তি হতে পারবেন।
মফিজ, ঢাকা।