মেডিকেল টেকনোলজিস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল টেকনোলজিস্ট অর্থ চিকিৎসা প্রযুক্তবিদ। মেডিকেল কলেজ, হাসপাতাল, ক্লিনিক সবখানেই আমরা ডাক্তার ও নার্সদের ভূমিকাকে উপলব্ধি করি। কিন্তু এর ভেতরেও যে মেডিকেল টেকনোলজিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তা হয়তো কারও চোখে পড়ে না। রোগ নির্ণয় করায় মেডিকেল টেকনোলজিস্টদের অবদান অনস্বীকার্য।
অথচ এই মেডিকেল টেকনোলজিস্টরা এতটা অবহেলিত যে চার বছরের ডিপ্লোমা ও চার বছরের বিএসসি কোর্স করে তারা বেকার হয়ে পথে পথে ঘুরছেন। নেই কোনো সরকারি সার্কুলার। যদিও ২০১৩ সালে একবার সরকারি চাকরির সার্কুলার হয়েছিল, কিন্তু হাইকোর্টের মামলাজনিত সমস্যায় প্রায় সাড়ে তিন বছর ধরে তাও স্থগিত হয়ে আছে। এতে করে কয়েক হাজার টেকনোলজিস্ট বেকার বসে আছেন।
কিছু প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে তারা অতি অল্প বেতনে চাকরি করতে বাধ্য হচ্ছেন। দেশের স্বাস্থ্য খাতের অবস্থা এমনিতেই খারাপ, তার ওপর এ রকম চিকিৎসাশাস্ত্রে প্রশিক্ষিত মানুষদের বসিয়ে রাখাটা আত্মঘাতী কাজ ছাড়া আর কী হতে পারে।
আশিস শীল
চট্টগ্রাম।