প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেডিকেল শিক্ষার গুণগত মান বজায় রাখতে এবং অযোগ্য কেউ যাতে চিকিৎসা পেশায় আসতে না পারেন, সে লক্ষ্যে সরকার গত বছর থেকে ভর্তি পরীক্ষার পাস নম্বর নির্ধারণ করেছে ৪০। অভিযোগ উঠেছে, এ বছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় মেধাবী শিক্ষার্থীদের জায়গায় অযোগ্য শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়েছেন। আবার সরকার পরীক্ষা বাতিল করেনি, কিন্তু প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে!
উল্লেখ্য, এবারের মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগকে কোনোভাবেই বিচ্ছিন্ন বলা যাবে না। ইতিপূর্বে পিএসসি, জেএসসি থেকে শুরু করে বিসিএস পরীক্ষার প্রশ্নও ফাঁস হয়েছে। কিন্তু সরকার সব সময়ই একরকম নির্বিকার থেকেছে। সরকার কেন এমন নির্লিপ্ত, আমরা তার কারণ বুঝতে ব্যর্থ হই!
নুঝাত চৌধুরী, শিক্ষার্থী, শাবিপ্রবি।