মেরামত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওনা চৌরাস্তা থেকে কালিয়াকৈরগামী সড়কের প্রথম অংশ অর্থাৎ মাওনা চৌরাস্তা থেকে প্রশিকা মোড় পর্যন্ত অংশটি অনেক দিন যাবৎ খারাপ অবস্থায় রয়েছে। জায়গায় জায়গায় বড় ধরনের গর্ত তৈরি হয়েছে। ফাল্গুনের শেষের বৃষ্টিতে রাস্তাটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এই রাস্তায় চারটি হাসপাতাল আছে। ফলে রোগীরা দুর্ভোগে পড়ছেন। এসব কারণে সকালেই যানজটের সৃষ্টি হচ্ছে। রাস্তার পাশে পানি নিষ্কাশনের ড্রেন তৈরি করা হয়েছিল। কিন্তু এখন ড্রেনই হয়েছে জলাবদ্ধতার বড় কারণ। কারণ, ড্রেনগুলো মাসেও একবার পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয় না। সপ্তাহে অন্তত একদিন মাওনা চৌরাস্তা থেকে মাওনা বাজার পর্যন্ত ড্রেন পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হোক।
বর্ষার সময় রাস্তার কাজ শুরু হলে মানুষের ভোগান্তি আরও বেড়ে যায়। এতে সরকারেরও সিস্টেম লস হয়। অতি দ্রুত এই সড়কটি মেরামত করা প্রয়োজন। তার আগে অবশ্যই ড্রেনগুলো দখলমুক্ত ও পরিষ্কার করার ব্যবস্থা নেওয়া উচিত।
সাঈদ চৌধুরী, গাজীপুর।