প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুনিয়র অডিটর পদের জন্য আজ থেকে িতন বছর আগে ২০১১ সালের ৩০ ডিসেম্বর আমার মতো শত শত পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয় ২০১৪ সালের মার্চ মাসে, কিন্তু এখন পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। লিখিত পরীক্ষার ফল প্রকাশে প্রায় আড়াই বছর পেরিয়ে যায়। তারপর এখন আবার মৌখিক পরীক্ষা নিয়ে নানা টালবাহানা করা হচ্ছে। ফলে, আমরা খুবই অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি। এক দোলাচলের মধ্যে পড়ে গেছে আমাদের জীবন।
এমতাবস্থায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে মৌখিক পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হোক। আমাদের এই দুশ্চিন্তা থেকে মুক্তি দেওয়া হোক।
ফারজানা, রুবেল, ময়মনসিংহ।