ময়লার গন্ধে জীবন অতিষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার প্রবেশদ্বার যাত্রাবাড়ী ঐতিহ্যবাহী এলাকা। অথচ যাত্রাবাড়ী মোড়ের দক্ষিণ দিকে পুরো এলাকায় ময়লার স্তূপে নিশ্বাস নেওয়া দায়। নিজের চোখে না দেখলে তা বিশ্বাস করা যাবে না। স্কুল-কলেজের ছেলেমেয়েরা হেঁটে ও রিকশায় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পার হওয়ার সময় হঠাৎ করে দেখে, ময়লা ও দুর্গন্ধযুক্ত পচা পানিতে পুরো রাস্তা সয়লাব। সেই সঙ্গে মোড়ে সার্বক্ষণিক যানজট তো লেগেই আছে।
যানজটের সঙ্গে মোড়ের পশ্চিম অংশ তুরাগ, শিকড় প্রভৃতি বাসের টার্মিনালে পরিণত হয়েছে। সরকারি প্রশাসনসহ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়রের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে ব্যবস্থা নিন, আর আমাদের নিষ্কৃতি দিন। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল উড়ালসড়কের নিচের অবস্থা মেনে নেওয়া যায় না।
মো. নজরুল ইসলাম খান, ঢাকা।