যত্রতত্র এনজিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনীতিতে বেসরকারি সংস্থার গুরুত্ব অপরিসীম। ফলে একটি দেশের জন্য বেসরকারি সংস্থা তথা এনজিও অবশ্যই অনেক ভূমিকা রাখে। কিন্তু যত্রতত্র বেসরকারি সংস্থা অনুমোদন দিলে তা অনেক সময় সাধারণ মানুষের শোষকে পরিণত হয়। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমন অনেক সংস্থা আছে, যারা সাধারণ মানুষের দারিদ্র্যের সুযোগ নিয়ে উচ্চহারে সুদের বিনিময়ে ঋণ দিয়ে থাকে। ফলে তারা জনগণকে সেবা না দিয়ে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। অনেক ঋণদানকারী সংস্থা দেখেছি, যারা মূলত সুদের কারবার করার জন্যই অনুমোদন নিয়েছে। তাই সরকারের কাছে আবেদন, যত্রতত্র বেসরকারি সংস্থা অনুমোদন নয়। পাশাপাশি বেসরকারি ঋণদান সংস্থাসহ সব বেসরকারি সংস্থাগুলোর ওপর নজরদারি বাড়ানো উচিত।
মো. আবু তাহের মিয়া, রংপুর।