ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে চালু আন্তনগর ট্রেন ‘বিজয় এক্সপ্রেস’। ১৯ ডিসেম্বর ২০১৪ ময়মনসিংহ রেলস্টেশনে এ সার্ভিসের উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক। এর মধ্য দিয়ে দুই অঞ্চলের মধ্যে প্রথমবারের মতো আন্তনগর ট্রেন সার্ভিস চালু হয়।
রেল বিভাগের সময় অনুসারে ময়মনসিংহ রেলস্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে প্রতিদিন রাত ৮টায় ট্রেনটি ছেড়ে যায়, চট্টগ্রামে পৌঁছায় সকাল ৫টা ৪০ মিনিটে। অন্যদিকে প্রতিদিন সকাল ৭টা ২০ মিনিটে চট্টগ্রাম ছেড়ে বিকেল সাড়ে ৪টায় ময়মনসিংহ পৌঁছায়। ট্রেনটি সাতটি স্টেশনে যাত্রাবিরতি করে। স্টেশনগুলো হলো গৌরীপুর, কিশোরগঞ্জ, ভৈরববাজার, কুমিল্লা, লাকসাম, ফেনী ও ভাটিয়ারী।
কথা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া-ময়মনসিংহ রুটে বহু মানুষ চলাচল করে থাকে। সুতরাং ব্রাহ্মণবাড়িয়ায় আন্তনগর ট্রেন বিজয়ের যাত্রাবিরতি হলে ব্রাহ্মণবাড়িয়া-ময়মনসিংহবাসীর অনেক উপকার হবে। এ ব্যাপারে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আলম, ব্রাহ্মণবাড়িয়া।