যানজট নিরসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজট ঢাকাবাসীর খুব পরিচিত একটা শব্দ। যানজট নিরসনে কিছু কাজ করা যেতে পারে:
প্রথমত, ঢাকার কয়েকটি প্রধান রাস্তা নির্বাচন করতে হবে, যেসব রাস্তার নির্দিষ্ট স্থানে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত বাসস্ট্যান্ড থাকবে। রিকশা চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বাসস্ট্যান্ডের অবস্থান অবশ্যই জেব্রা ক্রসিং বা ফুটওভারব্রিজের কাছাকাছি হবে। লোকাল বা সিটিং সার্ভিস যা–ই হোক না কেন, বাসস্ট্যান্ড ছাড়া অন্য কোথাও যাত্রী ওঠানামা করতে পারবে না। জনগণের নিরাপত্তায় সব সময় নারী ও পুরুষ পুলিশ দায়িত্ব পালন করবে।
দ্বিতীয়ত, ব্যক্তিগত বা গণপরিবহন কোনোটাই বন্ধ রাখা সম্ভব নয়। কিন্তু দিনের কিছু সময় যেমন, সকাল ৭.৩০টা থেকে ৮.৪৫ মিনিট পর্যন্ত আর বিকেল ৪.৩০ থেকে ৫.৪৫ মিনিট পর্যন্ত ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ রাখা যেতে পারে।
তৃতীয়ত, এই শহর বা নিজেদের স্বার্থেই হোক না কেন, আমাদের অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে।
আমাদের সবার ইচ্ছা ও পরিশ্রমই যানজট থেকে মুক্তি দিতে পারে।
সাঈদ চৌধুরী, গাজীপুর।