আমাদের জনসংখ্যা দেশের আয়তনের তুলনায় অনেক বেশি। দিন দিন জনসংখ্যা বেড়েই চলছে। দেশের জনসংখ্যা পুরুষ ৮ কোটি ১০ লাখ এবং নারী ৮ কোটি ৭ লাখ (বিবিএস, ১ জানুয়ারি ২০১৭)। জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটও বেড়ে চলেছে। রাস্তাঘাটে যানজট লেগেই থাকে। সিএনজিচালিত অটোরিকশা, বাস, ট্রাক, কার ইত্যাদি যানবাহন অধিক মাত্রায় বেড়ে এ সমস্যার সৃষ্টি হচ্ছে। রাস্তায় হাঁটা যায় না।
যেখানেই তাকাই না কেন, শুধু মানুষ আর মানুষ। তাদের কারণে যানবাহন চলতে পারে না। শিক্ষার্থীরা সঠিক সময়ে স্কুল-কলেজে যেতে পারে না। মানুষ অফিসে যেতে পারে না। রোগীর গাড়িও যানজটের কারণে আটকে থাকে। ট্রাফিক পুলিশের অসচেতনতার কারণেও যানজট হয়ে থাকে। তারা ঠিকমতো যদি দায়িত্ব পালন করত, তাহলে এমন হতো না। কথা হলো, এমনিতেই মানুষ ও যানবাহন বেশি, তার ওপর যদি আমরা সচেতন না হই, তাহলে বিপদ আমাদেরই। তাই পুলিশের পাশাপাশি আমাদেরও ভূমিকা পালন করতে হবে।
মাসুম আহমেদ, টঙ্গী।