যানজটমুক্ত শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যান চলাচল নিয়ন্ত্রণে যান্ত্রিক সিগন্যালিং সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় সিগন্যালবিহীন পদ্ধতির দিকে ঝুঁকছে সরকার। সিগন্যালবিহীন ও একমুখী যান চলাচলের মাধ্যমে রাজধানীর বড় অংশের যানজট নিরসন সম্ভব। উদাহরণস্বরূপ, বিজয় সরণি, ফার্মগেট, খামারবাড়ি ও রোকেয়া সরণিতে নিরবচ্ছিন্নভাবে সিগন্যালবিহীন ও একমুখী যান চলাচল নিশ্চিত করা যায়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আগারগাঁও পর্যন্ত বাইপাসের প্রয়োজন হবে না। কোনো প্রকার স্থাপনা নির্মাণ না করে শুধু মণিপুরিপাড়ার চারপাশের রাস্তার ডিভাইডারগুলো সরিয়ে ফেলে খুবই স্বল্প সময়ের মধ্যে একমুখী যান চলাচল শুরু করা যায়। দীর্ঘমেয়াদি ও স্থায়ী প্রকল্পসমূহ বাস্তবায়নাধীন অবস্থায় একমুখী যান চলাচলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে নগরীর এই অংশকে যানজটমুক্ত করা সম্ভব।
সরকার তো বড় বড় প্রকল্প নিয়ে আগ্রহী। কিন্তু অনেক সময় ছোট ছোট উদ্যোগেও বড় সফলতা আসে।
মাহাবুব বিপ্লব, জুরাইন, ঢাকা।