যানজটে আক্রান্ত শাসনগাছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাসনগাছা থেকে কান্দিরপাড় রোড, ধর্মপুর, চকবাজার, বুড়িচং রোড, শাসনগাছার সামনে যে যানজট, এটা নিরসনে সরকারের অবহেলা ও উদাসীনতা সত্যিই দুঃখজনক। এই রাস্তার ওপর ফুটপাতে হকারদের উৎপাত, যত্রতত্র গাড়ি পার্কিং, রাস্তার ওপর অটোরিকশা স্ট্যান্ড, এশিয়া লাইন, তিশা সার্ভিস, রিকশার জটলা, ট্রাফিক অব্যবস্থাপনা, স্থানীয় থানা–পুলিশের নীরবতা, নিয়মিত রাস্তার ওপর নোংরা আবর্জনা পরিষ্কার না করা, যাত্রীর জন্য রাস্তার ওপর দীর্ঘক্ষণ বাসের অপেক্ষা বিভিন্ন কারণে শাসনগাছায় যানজট লেগে আছে। এসব স্থাপনা ও পার্কিং অতিসত্বর অন্যত্র স্থানান্তর করার জন্য কুমিল্লা সিটি করপোরেশন, পুলিশ, র্যাব এবং কুমিল্লা জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট দ্বারা প্রয়োজনীয় উদ্যোগ নিলে আপাতত শাসনগাছা থেকে যানজট নিরসন সম্ভব হবে।
এস রানা, শাসনগাছা, কুমিল্লা।