যুদ্ধাপরাধী আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও চারদলীয় জোট সরকারের সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ২০০৭ সালের ২৫ অক্টোবর নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সংলাপ শেষে গণমাধ্যমকর্মীদের সামনে দম্ভোক্তি করে বলেছিলেন, ‘বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী ছিল না, এখনো নেই।’ তিনি ১৯৭১ সালে ইসলামী ছাত্র সংঘের নেতা ছিলেন।
এমনকি তিনি বলেছিলেন, দেশে কোনো ‘স্বাধীনতাবিরোধীও নেই। এটা তাদের কল্পনাপ্রসূত উদ্ভট চিন্তা।’ অপরাধ জেনেও তার এই ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। উচ্চকণ্ঠ হন একাত্তরের শহীদ পরিবারের সদস্যরাও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচারে ফাঁসির দণ্ড পাওয়ার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগও তার ফাঁসির রায় বহাল রেখেছে। অবশেষে তাকে এই শাস্তিই ভোগ করতে হবে। ফলে প্রমাণিত হলো, দেশে যুদ্ধাপরাধ আছে। আমরা তাঁর মতো যুদ্ধাপরাধীদের এমন দম্ভোক্তি আর শুনতে চাই না।
চট্টগ্রাম।