যোগাযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়লেখা মৌলভীবাজার জেলার মধ্যে পড়েছে। একসময় এটা ছিল করিমগঞ্জের অন্তর্ভুক্ত। ব্রিটিশ আমলে এই অঞ্চল হয়ে ভারতে যোগাযোগ বেশ সহজ ছিল। কিন্তু দেশ ভাগের পর সেই যোগাযোগ বন্ধ হয়ে যায়।
কিন্তু বর্তমানে বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে যে প্রক্রিয়া চলছে, তার অংশ হিসেবে কুলাউড়া-শাহবাজপুর রেললাইনটি পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কুলাউড়া থেকে শাহবাজপুর পর্যন্ত ৪২ কিলোমিটার দীর্ঘ লাইনে চলাচলকারী ট্রেনের নাম ছিল ‘লাতুর ট্রেন’। ১৯৬৫ সাল পর্যন্ত এ রেলপথ দিয়ে ভারতের করিমগঞ্জ পর্যন্ত মালামাল বহন করা হতো। এ রেলপথে শাহবাজপুর, মুড়াউল, বড়লেখা, কাঁঠালতলী, দক্ষিণভাগ ও জুড়ী স্টেশন ছিল। লাইনটি চালু হয়ে গেলে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতে পণ্য যাবে। এতে সেই অঞ্চলের যেমন উন্নয়ন হবে, তার সঙ্গে দেশেরও উন্নয়ন হবে। দুটি দেশের মধ্যকার সম্পর্কের উন্নয়ন হবে।
সে কারণে এই উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানাই।
রাধাকান্ত রায়, মৌলভীবাজার।