যোগাযোগব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা ধান–চালের জন্য বিখ্যাত। ধান–চালের জন্যই ব্যবসায়ীদের যত আগমন এখানে। সেখানে এখন গড়ে উঠেছে ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান। কিন্তু পরিতাপের বিষয় হলো, যাতায়াতব্যবস্থা এখনো দুর্গম।
নিয়ামতপুরের সঙ্গে অন্য জেলার সড়ক যোগাযোগ নেই, নেই ট্রেনও। স্থানীয় লক্কড়-ঝক্কড় বাস ও টেম্পোই একমাত্র ভরসা, তাও আবার নওগাঁ শহর ঘুরে। এতে সময়ের অপচয় হয়। নিয়ামতপুরবাসীর দাবি, নিয়ামতপুর থেকে বিআরটিসিসহ বিভিন্ন পরিবহনের দূরপাল্লার বাস চলুক।
আতিকুর রহমান
ব্যাংকার, নিয়ামতপুর, নওগাঁ।