যৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝেমধ্যে যৌতুকবিরোধী আন্দোলনের ডাক শুনি। দু-একটা আন্দোলনের পর আবার সবাই চুপসে যায়। যৌতুক দেওয়া ও নেওয়া আইনবিরোধী হলেও অধিকাংশ মানুষ যৌতুককে মর্যাদার অংশ বলেই মনে করেন। মেয়ের বিয়ের সময় বরপক্ষকে যৌতুক না দিতে পারাটা অনেকে লজ্জাকর মনে করেন। তাই বরপক্ষ যৌতুক না চাইলেও কন্যাপক্ষ থেকে যৌতুক দেওয়ার কমতি থাকে না। এটা রীতিমতো ফ্যাশনেবল হয়ে দাঁড়িয়েছে!

অপরদিকে যৌতুক না নিতে পারাটাও বরপক্ষের জন্য অসম্মানজনক! যত বেশি মেয়ের বিয়েতে যৌতুক দেওয়া যায়    অথবা ছেলের বিয়েতে পাওয়া যায়, প্রতিবেশীর কাছে ততই মর্যাদা ও গৌরব বাড়ে! এই ভাবনা থেকেই মূলত প্রবাসী অথবা অর্থসম্পদে পরিপূর্ণ ব্যক্তিরা   যৌতুক প্রথাটাকে বাঁচিয়ে রেখেছেন কিন্তু এর করাল গ্রাসের শিকার হচ্ছে হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলো। সমাজে নারী নির্যাতনের মাত্রাও বাড়ছে এ কারণে। যদিও আমাদের দেশ নারীশিক্ষা ও ক্ষমতায়নে প্রতিবেশী অনেক দেশ থেকে এগিয়ে গেছে। দুঃখের কথা হচ্ছে, সেই অগ্রগতির প্রতিফলন আমরা দেখি না।

শুধু অশিক্ষিত নয়, শিক্ষিত ব্যক্তিরাও যৌতুক বিষয়ে একই মনোভাব লালন করেন। শিক্ষা যদি মানুষকে এতটুকু আলোকিত করতে না পারে, তাহলে এই শিক্ষার কার্যকারিতা কী?

মেহেদী হাসান

মুন্সিগঞ্জ।