যৌন হয়রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সমসাময়িক সামাজিক ব্যাধিগুলোর মধ্যে যৌন হয়রানি ও ধর্ষণ অন্যতম। এটি শুধু সামাজিক ব্যাধি নয়, মানসিক ব্যাধিও বটে। দেশের অনেক কোমলমতি কিশোর–তরুণী এ ব্যাধির গ্রাসে পড়ে অকালে প্রাণ হারাচ্ছে।
পারিবারিক নৈতিক শিক্ষা ও ধর্মীয় অনুশাসন না থাকার কারণে নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে। আর এ অবক্ষয়ের রোষানলে পড়ার ফলে নারীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে চলেছে। এ দুরারোগ্য সামাজিক ব্যাধির জন্য পরিবারও দায়ী। পরিবারের যে অতুলনীয় দায়িত্ব রয়েছে, তা যথাযথভাবে পালন করার দায়িত্ব পরিবারেরই। এ ছাড়া পুরুষপ্রধান সমাজ সৃষ্টির উষালগ্ন থেকে নারীকে ভোগ্যপণ্য হিসেবে দেখে আসছে, আজও তারা সেই চোখে দেখছে।
শুধু আইন দিয়ে এটা ঠেকানো যাবে না। আবার আইনের প্রয়োগ না হলে অপরাধী পরবর্তীকালে সেই অপরাধের পুনরাবৃত্তি করতে দ্বিধা করে না। ফলে রাষ্ট্রীয় আইন জোরালোভাবে প্রয়োগের বিষয়টিও নিশ্চিত করতে হবে। সব শ্রেণি–পেশার মানুষকে জনমত গড়ে তুলতে হবে এ ঘৃণ্য ব্যাধি প্রতিরোধে। পাশাপাশি আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, তার জন্য দরকার পারিবারিক ও সামাজিক শিক্ষা।
মো. মোরছালিন ইসলাম
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।