প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমজান মাস আসতে এখনো কয়েক দিন বাকি। রমজান মাস পবিত্র মাস। সিয়াম সাধনা ও সংযমের মাস। কিন্তু এই সিয়াম সাধনার মাসকে পুঁজি করে আমাদের দেশের একশ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ান। ব্যতিক্রমহীনভাবে প্রতিবছরই তঁারা এটা করে থাকেন।
চাল, ডাল, তেল, রসুন, পেঁয়াজ, ছোলা, খেজুর, মুড়ি, ফলফলাদি, মাছ-মাংস, মসলা থেকে শুরু করে কাঁচামাল—কিছুই এই অসাধু ব্যবসায়ীদের খপ্পর থেকে বাদ যায়নি। এতে করে সাধারণ মানুষকে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে, যেটা জমা হচ্ছে একশ্রেণির অসাধু ব্যবসায়ীর হাতে। তাই সরকারের উচিত, এখনই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে না বাড়ে, সে জন্য কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করা। এ জন্য ভ্রাম্যমাণ আদালত মাঠে নামাতে হবে।
মিলন সরকার, চাঁদপুর।