প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গণপরিবহনের সংখ্যা তুলনামূলক হারে অনেক কম। গণপরিবহনগুলোর দিকে তাকানোর যেন মানুষ নেই। ফিটনেসবিহীন গাড়ি দিয়েই চলছে ঢাকা শহর। ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ির সংখ্যা শতকরা ৯০ ভাগেরও বেশি। রাজধানীতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও অধিকাংশ এমপির বসবাস হওয়ার পরেও রাজধানীর মতো জায়গায় গণপরিবহনের অবস্থা একেবারেই করুণ। ভাঙা সিট যা ময়লায় ভরপুর, জানালার গ্লাস ভাঙা, যা ভীষণ বিপজ্জনক, ছাদের মধ্যে ফুটো, যা বর্ষাকালের জন্য ভয়াবহ। এ ছাড়া ফ্যানবিহীন গাড়ি দিয়েই চলছে রাজধানীর গণপরিবহন। রাজধানীর গণপরিবহনের এই বেহাল অবস্থার দিকে নজর দিতেই হবে। আবার যঁারা বাইরে থেকে আসেন, তাঁদের পক্ষে এই গণপরিবহনে চলাচল করা খুবই অস্বস্তিকর। জনগণের স্বচ্ছন্দ ভ্রমণের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। তা না হলে আমাদের উন্নয়ন ত্বরান্বিত হবে না।
মো. আজিনুর রহমান
নীলফামারী।