রাজনীতিবিদদের প্রতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনামন্ত্রী ১৬ ফেব্রুয়ারি প্রকল্প পরিচালকদের একটি সভায় বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ প্রকল্প বাস্তবায়নে বিদেশি সাহায্য ব্যবহারের অনীহা প্রদর্শন করে এর পরিবর্তে সরকারি তহবিল কামনা করে। কারণ, বিদেশি সাহায্যপ্রাপ্ত অর্থে শর্ত জুড়ে দেওয়া হয় এবং তা স্বচ্ছতার সঙ্গে ব্যয়ও করতে হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের জনৈক কর্মকর্তা আরও বলেন, আর্থিক বছরের শেষের দিকে বার্ষিক উন্নয়ন কার্যক্রম (এডিপি) পুনর্বিবেচনা বা সংশোধনের সময় দেখা যায়, বিদেশি সাহায্যের সিংহভাগ ফেরত দেওয়া হয়, অথচ সরকারের নিজস্ব তহবিল প্রায় শূন্যের কোঠায়!
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা বলেছেন, যখন নেতাদের নিজের ও নিজ দলের সমালোচনা করার সৎ সাহস থাকে; তবেই তারা অন্যের সমালোচনা করতে পারে। তিনি আরও বলেছেন, আমাদের অন্যতম শক্তিশালী অস্ত্র হচ্ছে সংলাপ। আমাদের ধারণা, প্রধানমন্ত্রী বিরাজমান পরিস্থিতির উত্তরণে সংলাপে সম্মত হলেও পরিকল্পনামন্ত্রী যাদের কথা উল্লেখ করেছেন, তারা রাজি হবে না।
নেলসন ম্যান্ডেলার কথায় আবার ফিরে যাই, ‘জীবনে প্রতিটি মানুষের দুটি নৈতিক বাধ্যবাধকতা আছে, একটি তার পরিবারের প্রতি, মাতা-পিতার প্রতি, স্ত্রী ও সন্তানদের প্রতি, অন্যটি তার জনসাধারণ, তার সমাজ এবং তার দেশের প্রতি।’
আমাদের রাজনীতিবিদেরা বিষয়টি উপলব্ধি করবেন কি?
তবিবুল ইসলাম
মঞ্চাভিনেতা ও সংগঠক, ঢাকা।