২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে ভয়াবহ রানা প্লাজা ধসের চার বছর পূর্ণ হলো। ওই দুর্ঘটনায় ১ হাজার ১৩৬ জনের বেশি শ্রমিক নিহত হন। নিহত হওয়ার পাশাপাশি অসংখ্য মানুষ আহত হয়েছেন। তঁাদের অনেকেই মৃত্যুর সঙ্গে লড়ে দিন পার করছেন। কেউবা অভাব–অনটনে দিনাতিপাত করছেন। অনেক সংস্থা দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সাহায্য–সহযোগিতা করেছে। তবে ওই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের অনেকেই এখনো বেকার। সমাজের অনেক হৃদয়বান নাগরিক তঁাদের সাহায্য–সহযোগিতা করেছেন। এদিকে দুর্ঘটনার পর অনেক ক্রেতাও শ্রমনিরাপত্তার ব্যাপারে সচেতন হয়েছেন। কিন্তু এখনো অনেক কারখানাই কমপ্লায়েন্ট হয়নি। এ ব্যাপারে সরকার, শ্রমিক, মালিক, ক্রেতাসহ সব পক্ষকেই সমন্বিতভাবে কাজ করতে হবে।
রানা প্লাজা দুর্ঘটনা সমগ্র মানবজাতিকে কাঁদিয়েছে, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। রানা প্লাজার ভয়াবহ দুর্ঘটনায় আহত শ্রমিকদের যথাযথভাবে শুমারি করে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
আজিনুর রহমান
নীলফামারী।